আ. শ. ম. বাবর আলী গাই এসো আজ সবাই মিলে বাংলাভাষার গান, বিশ্ববুকে বাংলাভাষার দীপ্ত অবস্থান। বিশ্বসভার দরবারে আজ জ্বলে বাংলার বাতি, মাতৃভাষা দিবস পালন করছে সকল জাতি। এ আমাদের গর্ব কী যে যায় কি বলা মুখে? গর্বিত এক জাতি যে আজ আমরা বিশ্ববুকে।