কাউন্সিলর কাপ টি-২০
কুমিল্লা প্রতিনিধি
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ শুক্রবার ওয়েল ফেয়ার ইউনাইটেড এবং রয়েল অব গোমতী পরস্পরের মোকাবিলা করবে।
গত বুধবার কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেমিফাইনালে গ্লেডিয়েটর্স অব টেনকে হারিয়ে ওয়েল ফেয়ার ইউনাইটেড (৩ নম্বর ওয়ার্ড) এবং সিএমকে রাইডার্সকে হারিয়ে রয়েল অব গোমতী (৪ নম্বর ওয়ার্ড) ফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে দল সর্বোচ্চ ৮৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন তাফসির আহমেদ। অপরটিতে ৩৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন শাহ পরান।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট কমিটি এ টুর্নামেন্টের আয়োজন করেছে ।
