সিরাজগঞ্জে গণধর্ষণ মামলায় ছয় জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের ভাটপিয়ারীতে গণধর্ষণের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির বৃহস্পতিবার এই রায় দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপেয়ারী গ্রামের মৃত আবু সাইদের মেয়ে রত্না (১৮) খাতুনের সঙ্গে পাশের পার পাঁচিল গ্রামের এক সন্তানের জনক রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ভাটপেয়ারী চরে রত্নাকে ডেকে নেয় রাসেল। তখন আরো পাঁচ জনকে এনে আখ ক্ষেতে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে রত্নাকে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় ধর্ষণের শিকার রত্নার ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।