জয়পুরহাট প্রতিনিধি
কাব স্কাউট শিশুদের আন্তঃনির্ভরশীল, সত্, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে চার দিনব্যাপী গার্ল ইন কাব স্কাউট ব্যাজ কোর্স। বৃহস্পতিবার জয়পুরহাট জেলা স্কাউট ভবনে এ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় এ কোর্স চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, কোর্স পরিচালক ও জেলা কাব লিডার মো. হাবিবুর রহমান, নুরুজ্জামান মন্ডল প্রমুখ। ব্যাজ কোর্সে পাঁচ উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব অংশগ্রহণ করছেন।
