ছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কক্ষ পরিবর্তন নিয়ে ছাত্রকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা জানান, শের-ই-বাংলা হলে মঙ্গলবার রাতে নির্যাতনের ঘটনায় আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সলকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে হামলার এক পর্যায়ে আবাসিক হলের ছাত্র মোহাম্মদ শাহজালালকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। এছাড়াও শিক্ষার্থী মো. নাভিদ গ্রুপ ও সাইদ গ্রুপের মধ্যে হামলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান, ফারহান শাহরিয়ার ও উচ্ছাস আহত হন। তারা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।