তালায় দলিত জনগোষ্ঠীর বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও বিডিইআরএমের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সরস্বতী রানি দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিইআরএমের সাতক্ষীরা জেলার সভাপতি দীলিপ দাশ, উদ্দীপ্ত সংস্থার কর্মকর্তা সদয় দাশ প্রমুখ।