দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে মতলব প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাক ও স্বাধীনতার মুখপত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।
সোমবার বিকেলে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম। ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ ইকবাল হোসেন (সমকাল), শ্যামল চন্দ্র দাস (মানব জমিন), রোকনুজ্জামান রোকন (মাইটিভি), গোলাম হায়দার মোল্লা (চাঁদপুর প্রবাহ), মাহফুজ মল্লিক (ইলশেপাড়), রেদওয়ান আহমেদ জাকির (চাঁদপুর কণ্ঠ), মো. শওকত আলী (চাঁদপুর প্রবাহ), জাহাঙ্গীর আলম প্রধান (চাঁদপুর সংবাদ), ফজলে রাব্বি ইয়ামিন (আলোকিত চাঁদপুর), আব্দুল মান্নান খান (এসটিভি), পলাশ রায় (চাঁদপুর সময়), আবু সায়েম মাস্টার (ভোরের ডাক), আরিফ বিল্লাহ (চাঁদপুর কণ্ঠ), মোজাম্মেল প্রধান হাসিব (আজকের মতলব)।
ইত্তেফাক/ইউবি
