আমেরিকা যে উদ্দেশ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার দেশটির জাতীয় বাজেট ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
রুহানি বলেন, আমেরিকা চেয়েছিল আমরা তাদের কাছে মাথা নত করি কিন্তু ইরান তা কখনো করবে না।
এসময় তিনি আরো বলেন বলেন, এটা কোন সন্দেহ নেই আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানের উন্নয়ন, অর্থনীতি ও নাগরিকদের ওপর বিরুপ প্রভাব পড়েছে। কিন্তু তার মানে এই নয় ইরান কখনো আমেরিকার কাছে নতি স্বীকার করবে।
আরো পড়ুন: ৩০ বছরের চার্চ বদলে মন্দির
চলতি বছরের নভেম্বর থেকে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমেরিকা কিছু শর্ত বেঁধে দেয়। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, তারা আমেরিকার কোন ধরণের শর্ত মানতে রাজি নয়।
ইত্তেফাক/এসআর
