নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে জেলা সদরের পলাশবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম(৪৫)।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, নীলফামারীতে ডায়াবেটিস হাসপাতালে এসে চিকিৎসা শেষে স্ত্রী নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আইনুল ইসলাম । জেলা সদরের পলাশবাড়ি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রীর মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
