ভাষা আন্দোলনের সময় পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলত—৫৬ % মানুষ
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলত—৫৬ % মানুষ।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় —
১ অক্টোবর ১৯৪৭।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক — নূরুল হক ভূঁইয়া।
‘রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক —
শামসুল হক।
১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন—
নূরুল আমিন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন— খাজা নাজিমউদ্দিন।
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর — ফিরোজ খান নূন।
তমুদ্দন মজলিস — ভাষা আন্দোলনভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন।
তমুদ্দন মজলিস গঠিত হয়— ১ সেপ্টেম্বর ১৯৪৭।
পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করেন—ধীরেন্দ্রনাথ দত্ত; ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয় — ৩০ জানুয়ারি ১৯৫২।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল — বৃহস্পতিবার; ৮ ফাল্গুন, ১৩৫৮।
ঢাকা শহরে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয় — ২০ ফেব্রুয়ারি ১৯৫২।
ভাষা আন্দোলনের প্রথম শহিদ - রফিকউদ্দিন।
ভাষা শহিদ আবুল বরকত ঢাবির যে বিভাগের ছাত্র ছিলেন — রাষ্ট্রবিজ্ঞান।
ভাষা শহিদ আবুল বরকতের ডাক নাম - আবাই।
ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ— অহিউল্লাহ।
বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়— ৯ মে ১৯৫৪।
বাংলা ভাষাকে পাকিস্তান জাতীয় পরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়— ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬।
বাংলা ভাষা প্রচলন আইন জারি হয়— ১৯৮৭ সালে।
বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষায় মর্যাদা দিয়েছে— সিয়েরালিওন।
‘আমরা বাঙালি’ উক্তিটি করেছিলেন —
ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে— ১৭ নভেম্বর ১৯৯৯।
আন্তর্জাতিক ভাষাবর্ষ — ২০০৮ সাল।
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা—‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’; রচয়িতা— মাহবুব-উল-আলম চৌধুরী।
একুশের প্রথম গান — ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না; রচয়িতা: গাজীউল হক এবং সুরকার: নিজামুল হক।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি।” গানটির গীতিকার— আব্দুল গাফ্ফার চৌধুরী।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার— আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার: আব্দুল লতিফ।
‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ গানটির গীতিকার— ফজলে-এ-খোদা এবং সুরকার: আব্দুল জব্বার।
একুশের প্রথম উপন্যাস— আরেক ফাল্গুন; রচয়িতা: জহির রায়হান। মতামত:০১৭১৪৭০৫৭২৭
