সিলেটে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ ও ৩ মার্চ প্রথম দুটি দিবারাত্রির ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। এরই মধ্যে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউস ৩০০, ইস্টার্ন গ্যালারি ১৫০, গ্রীন হিল এরিয়া ১০০ ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা। আজ থেকে শুরু হবে টিকিট বিক্রি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম থেকে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই স্থানে টিকিট বিক্রি করা হবে।