তিন মাসের জন্য টেকনিক্যাল ডাইরেক্টর নিয়োগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

অস্ট্রেলিয়ান পল স্মলি বাফুফে ছেড়ে চলে গেছেন। তার পদটি শূন্য ছিল। পল স্মলির পরিবর্তে জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে তিন মাসের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বাফুফের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সালাম মুর্শেদী জানিয়েছেন।

স্টুয়ার্ট ওয়াটকিসকে  তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে সালাম বলেন, ‘সামনে কিছু কোচিং পরিকল্পনা রয়েছে, কোচিং কোর্স রয়েছে। সেগুলো সম্পন্ন করতে হবে। এ কারণে মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।’