কুষ্টিয়ায় র্যাব পরিচয়ে প্রতারক আটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান (৬২) নামের এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার ভোরে খোকসা থানাধীন বুজরুখ মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর আন্দলবাড়ীয়া এলাকার মৃত আছির উদ্দিন মোল্ল্যার ছেলে। র্যাব জানায়, তার কাছ থেকে র্যাবের ভুয়া দুইটি ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহূত মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেশন কার্ড জব্দ করা হয়েছে। কুষ্টিয়া র্যাব-১২ ইউনিটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া এ চক্রের অন্যদের আটকের চেষ্টা চলছে।