রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভা আজ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এতে প্রধান অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রধান বক্তা থাকবেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। জনসভায় সভাপতিত্ব করবেন পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগ জুড়ে প্রায় এক মাস ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের মাঝে জনসভার বার্তা পৌঁছে দিয়েছেন তারা। রাজশাহী মহানগরীতে পার্টির ওয়ার্ক প্রচার কর্মসূচির নেতৃত্বে ছিলেন মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।