রায়গঞ্জে দুই কৃতী শিক্ষার্থীর মাঝে কবি মহাদেব সাহা প্রতিষ্ঠিত কল্যাণ ট্রাস্ট গদাধর-বিরাজ মোহিনী স্মারক বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ বৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছুফ জাকারিয়ার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তি প্রদান কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন খন্দকার, সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত্ হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কৃতী ছাত্রী নূপুর খাতুন ও ৯ম শ্রেণির কৃতী ছাত্র ওমর ফারুক নিবিড়কে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। কবি মহাদেব সাহা তার বাবা-মায়ের নামে ২০১২ সালে ট্রাস্টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১২ জন কৃতী শিক্ষার্থীর মাঝে উক্ত ট্রাস্টের পক্ষ থেকে ৬০ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
