বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক মাসুম সিকদারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই সাহাবুদ্দিন। মাসুম রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের শাহ আলম সিকদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজিহার বাজারের চৌরাস্তা মোড় থেকে দুই পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
