রাঙ্গুনিয়ায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে চক্ষুশিবির আয়োজন করে আশোবা ওয়াজেদ মেমোরিয়াল ফাউন্ডেশন। চক্ষুশিবির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সহধর্মিণী মাফরুহা আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, আশোবা ওয়াজেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. ওয়াকিল আহমেদ, রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, একই কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদা। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার দুস্থ ও দরিদ্র ১ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ প্রদান করা হয়।