রাজশাহী-অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সরকার সমর্থক আওয়ামী লীগ ও বামপন্থি প্যানেলের ভরাডুবি হয়েছে। বৃহস্পতিবার রাতে ফল ঘোষণার পর দেখা যায় নির্বাচনে ২১ পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, দুটি সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থি প্যানেল।
মাত্র পাঁচটিতে জিতেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বামপন্থিরা। রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম। এ সময় নির্বাচন কমিশনের দুই সদস্য— অ্যাডভোকেট আবদুস সালাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারা উপস্থিত ছিলেন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি মোজাম্মেল হক। এছাড়া সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী (বিএনপি), তিনটি সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ কে মিজানুর রহমান (বিএনপি), মাহাবুল ইসলাম (বিএনপি) ও অশিত কুমার সান্যাল (আওয়ামী লীগ)।
