চসিক নির্বাচনে সেনা উপস্থিতি থাকবে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তবে তাদের সঙ্গে অস্ত্র থাকবে না। তারা কেবল ইভিএমের টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত দিকনির্দেশনামূলক সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের সব ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রৃে গেলেই দিতে পারবেন। কোনো ঝামেলা হবে না, এটুকু আশ্বস্ত করতে পারি। কেন্দে  সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, তবে তারা টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন।’

রফিকুল বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে পুরো মাসব্যাপী। এরপর রোজা আসছে। তাছাড়া বর্ষাকালে চট্টগ্রাম শহরে নির্বাচন কল্পনাও করা যায় না।

এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খানসহ নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।