৬ শিশুর জন্ম দিলেন এক ভারতীয়

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭

যমজ বাচ্চার কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।  আবার কেউ কেউ সাক্ষী আছেন ৩ বা ৪ সন্তান জন্মের।  তবে এবার একে একে ৬ শিশুর জন্ম দিলেন ভারতীয় এক মা। 

শনিবার ভোর ছয়টায় ভারতের মধ্যপ্রদেশের শেওপুর জেলা সদর হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নিয়েছে একাধারে ছয় সন্তান।  এ এলাকায় এ ঘটনা প্রথম বলেও জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

আরও পড়ুন: করোনায় সংকটপূর্ণ দক্ষিণ কোরিয়া, একদিনে আক্রান্ত ৮১৩

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছয় সন্তানের জন্মের পর চার শিশু সন্তান সুস্থ থাকলেও দুই জনকে বাঁচানো সম্ভব হয়নি।  তবে জীবিত চার শিশুকেই চিক নিউবর্ন কেয়ার ইউনিটে (অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে।  তবে ছয় সন্তানের জন্ম দিয়ে বেশ পরিপূর্ণ ভাবেই সুস্থ রয়েছেন মা।


ইত্তেফাক/আরআই