সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী-মেয়ে আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬

সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজি নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজি নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তার মেয়ে শারমিন সুলতানা খুকু।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান, তারা নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। গাজি নজরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন। 

আরো পড়ুন: বিএনপির লিফলেটসহ ৮ কোটি টাকা জব্দ, হাওয়া ভবনের সাবেক কর্মচারী আটক

ইত্তেফাক/জেডএইচ