কুকুরকে বাঁচাতে গিয়ে সেনা কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০২০, ১৩:৪১

 জম্মু কাশ্মিরের বারামুল্লা জেলার গুলমার্গ এলাকায় নিজের কুকুরকে আগুন থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা কর্মকর্তা। রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মেজর অঙ্কিত বুধরাজা নামের ওই সেনা কর্মকর্তার বাড়িতে শনিবার দিবাগত রাতে আগুন লেগে যায়। ওই সময় মেজর অঙ্কিত স্ত্রী এবং একটি কুকুর নিয়ে বাড়িটিতে থেকে বেরিয়ে আসে। তবে ওই বাড়িতে আটকা পড়ে যায় মেজর অঙ্কিতের আরেকটি কুকুর। সেটিকে বাঁচাতে গিয়ে মেজর অঙ্কিতের প্রায় ৯০ শতাংশ শরীর আগুন পুড়ে যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মেজর অঙ্কিতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ইত্তেফাক/এআর