তরুণদের মাঝে এখন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবা। অভিনয়ের পথচলা প্রসঙ্গে বললেন তিনি—
কম বয়সে নানা ফ্যাসিনেশন থাকে। অভিনয়ের ব্যাপারটিও সেরকম। শৈশব কেটেছে রংপুরে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। পথে বড় বড় বিলবোর্ডে ফোন কোম্পানির বিজ্ঞাপনগুলোয় তাকিয়ে থাকতাম। প্রথম আলোয় প্রকাশিত তারকাদের খবর কেটে কেটে রাখতাম। মেরিল প্রথম আলোয় কোন তারকা কোন পোশাক পরতেন সেসব ফলো করতাম। ভাবতাম, একদিন আমার খবরও ছাপা হবে। এভাবেই শুরু। বাসা থেকে কেউ সাপোর্ট করেনি। বিনোদন অঙ্গন নিয়ে কারো ধারণা ছিল না। যখন দেখলো ভালো করছি তখন থেকে সবাই সাপোর্ট দিয়েছে। প্রথম কাজটায় অনেক কষ্টে রাজি করিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যখন সপ্তম সেমিস্টারে তখন প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করি।
