আগৈলঝাড়ায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মেয়েটির নানা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। রবিবার সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে জবানবন্দির জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসিরউদ্দিন জানান, ঐ স্কুলছাত্রী তার নানাবাড়ি থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। গত বৃহস্পতিবার বিকালে সে রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে কসমেটিক্স কিনতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে মাজেদ সরদার (২২) ও হাবিব ভূঁইয়ার ছেলে অরুন ভূঁইয়া তার পথ রোধ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরুনের সহায়তায় ধর্ষণ করে মাজেদ সরদার। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এসআই।