ওয়ানডেতে ফিরলেন ধোনি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৭

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডেতে আবারো নিজের হারানো জায়গা ফিরে পেলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই দলে আছেন সাবেক এই অধিনায়ক।

 মূলত আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় ভালোভাবে ৫০ ওভার ফর্মেটে ১৩ ইনিংসে গড়ে মাত্র ২৫ রানের একটা হতাশাজনক বছর পার করার পরও দলে জায়গা ধরে রেখেছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে জায়গা পেয়েছে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার।

নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইনজুরি কাটিয়ে তিন মাস পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

আগামী বছর ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

n ভারতের ওয়ানডে দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি।

n ভারতের টি-টোয়েন্টি দল

বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।