রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে স্টেইন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৭

টেস্টে একক ভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হতে স্টেইনের প্রয়োজন আর মাত্র ১ উইকেট। দীর্ঘ দিন যাবত্ দক্ষিণ আফ্রিকার  হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক ছিলেন ২০০৮ সালে অবসর নেওয়া  শন পোলক; কিন্তু গত  সিরিজে পোলকের  রেকর্ডে ভাগ বসান স্টেইন। অর্থাত্ ৪২১ উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে রয়েছেন  পোলক ও স্টেইন। আগামীকাল নিজ শহর সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে আর একটি  উইকেট পেলেই এককভাবে শীর্ষ স্থান দখল করবেন স্টেইন। এরকম একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে দারুণ রোমাঞ্চিত স্টেইন। বলেছেন, ‘আমি অনেক উইকেট পেয়েছি, এখন আর একটির অপেক্ষা। এটা যদি হয় তবে দারুণ কিছু হবে। এটা অর্জন করা হবে অসাধারণ সম্মানের।’