প্রথম ম্যাচেই এফসি উত্তরবঙ্গের বড়ো জয়

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৫

সুলতানার হ্যাটট্রিক

 স্পোর্টস রিপোর্টার

বসুন্ধরা কিংস যেভাবে ১২ গোল, ১৩ গোল করে ম্যাচ জিতে যাচ্ছে সেই হিসাবে সাত গোলের জয়টি বড়ো না হলেও ফুটবল লড়াইয়ের নিরিখে বড়োই। গতকাল সোমবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ফুটবলে এফসি উত্তরবঙ্গ ৭-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। এবার হ্যাটট্রিক করেছেন এফসি উত্তরবঙ্গের সুলতানা। তার চার গোল ছাড়াও রেখা দুই এবং মেলেনি একটি করে গোল করেন।

এফসি উত্তরবঙ্গের প্রথম ম্যাচ ছিল এটি। কুমিল্লা ইউনাইটেড দ্বিতীয় ম্যাচ খেলল। প্রথম ম্যাচে ১-৬ গোলে জামালপুর কাচারীপাড়া একাদশের বিপক্ষে হেরেছিল।

একই মাঠে নাসরিন স্পোর্টস একাডেমি ২-০ গোলে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বেগম আনোয়ারা স্পোর্টিংয়ের দ্বিতীয় হার। নাসরিনের দ্বিতীয় জয়। আজ ও আগামীকাল কোনো খেলা নেই।