মুন্সীগঞ্জ প্রতিনিধি
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, কারেন্ট জাল ছাড়াও সুতার ববিন, ৪ লাখ ২২ হাজার ৬০০ টাকা ও লোহার ছয়টি রোল জব্দ করা হয়। এর মধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বাকি ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ করে রাখা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা। তবে এ সময় কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা যায়নি।
