ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর পদক্ষেপ নয়

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২৯

বিভিন্ন দেশে রেলওয়ে সরকারি আয়ের অন্যতম উত্স হলেও বাংলাদেশ তার বিপরীত। প্রতি বছর যেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারি তহবিলে আসার কথা, সেখানে সরকারকে দিতে হচ্ছে ভর্তুকি। ২০১৬-১৭ অর্থবছরে রেলওয়েতে লোকসানের পরিমাণ ১২০০ কোটি টাকা, যেখানে যাত্রীসংখ্যা ছিল ৭ কোটি ৭৮ লাখ। ২০১৭-১৮ অর্থবছরে ক্ষতির পরিমাণ ১৬০০ কোটি টাকা, যেখানে যাত্রীসংখ্যা ৯ কোটি। অর্থাত্  যাত্রীসংখ্যা বাড়লেও বেড়েছে ক্ষতির পরিমাণ। আর এই ক্ষতি পূরণ করতে ভাড়া বৃদ্ধি উপযুক্ত পদক্ষেপ হতে পারে না। এতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ওপর প্রভাব পড়ে। দুর্নীতি ও অনিয়ম দূর করতে পারলে কমবে ক্ষতির পরিমাণ। 

মো. রমজান আলী

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ,

ইসলামী  বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া