এবার করোনা ভাইরাসকে ইস্যু করে এক ছাত্রকে মারধোর করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে লন্ডনের টটেনহাম কোর্ট রোড স্টেশনের কাছে অক্সফোর্ড রোডে এ ঘটনা ঘটে বলে জানায় মেট্রোপলিটন পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ছাত্রের নাম জোনাথন মোক (২৩)। সিঙ্গাপুরের নাগরিক তিনি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছাত্র।
মোক জানান, রাতে অক্সফোর্ড রোড দিয়ে যাচ্ছিলেন তিনি। তখন পিছন থেকে করোনা ভাইরাস বলে কেউ বিদ্রূপ করছেন। পেছনে তাকাতেই তিন থেকে চারজন নারী-পুরুষ তাকে মারতে শুরু করে।
ওই ছাত্র বলেন, ‘হঠাৎ করেই আমাকে মারধোর করা হয়। প্রথমেই আমার মুখে ঘুষি মারা হয়। এতে আমি অবাক হয়ে যাই। ’
তিনি বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম, আমার দেশে করোনা ভাইরাস চাই না। তার আগেই তারা আমার মাথায় লাথি মারার চেষ্টা করে।’
জোনাথন মোক বলেন, করোনা ভাইরাস এখন একটা জাতিগত বিদ্বেষের মতো হয়ে গেছে। এটা নিয়ে এখন অনেকে বিদ্রূপ করে।
ইত্তেফাক/জেডএইচ
