‘আইসিটি পেশাজীবীদের চাকরির নিরাপত্তা দেওয়া উচিত’

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৯:২৯

আরিফুর রহমান

 

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি ) কর্তৃক আয়োজিত ‘মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং’ অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়্যারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকভেলি নেটওয়ার্ক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সচিব সৈয়দ জিয়াউল হক,  এটিএন বাংলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট (আইটি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট; অ্যাডমিনিস্ট্রেটিভ আপিলেট ট্রাইব্যুনালস কোর্ট অব বাংলাদেশের প্যানেল অ্যাডভোকেট ড.মুন্সী শাহজাহান ও বিশেষ স্পিকার ছিলেন র্যাপলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইসতিয়াক আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ার এলাহান।

এ সময় আইসিটি পেশাজীবীদের প্রতি গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘আইসিটি পেশাজীবীদের চাকরি ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধসহ তাদেরকে চাকরির নিরাপত্তা দেয়া উচিত, বাংলাদেশে আইন অনেক হয়, কিন্তু আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়। কারণ, যাদের বিরুদ্ধে আইন করা হয়, তারা অনেক শক্তিশালী হয়, তারাই আইনের ফাঁকে গিয়ে অনেকেই অনিয়ম করে। আইসিটি সেক্টরে একটি উন্নয়নশীল সেক্টর,আইসিটি পেশাজীবীরাই বাংলাদেশকে এগিয়ে  নিয়ে যাচ্ছে। আমরা আইসিটিতে যদি অগ্রসর হতে না পারি, তবে সারা পৃথিবী থেকে বিছিন্ন হয়ে যাব ,তাই যেভাবেই হোক—আইসিটিতে অগ্রসর হতে হবে।

ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, ‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তিনির্ভার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং ডিজিটাল বাংলাদেশের প্রধান হাতিয়ারের সহযোদ্ধা আইসিটি পেশাজীবীদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করবে।’