মুহম্মদ আনিসুল হক
৪ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৮ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ছোটো ভাইবোনদের সঙ্গে কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দিতে পারে। সে ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি ভালো থাকতে পারে। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শ উপকারে আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। আপনার নামে অপবাদ রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।
