ফিরেই অধিনায়ক উইলিয়ামস

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৪৮

শন উইলিয়ামসই ছিলেন জিম্বাবুয়ের সব ফরম্যাটের অধিনায়ক। কিন্তু গত জানুয়ারিতে অধিনায়কত্বে কিছু পরিবর্তন আনে জিম্বাবুয়ে ক্রিকেট। উইলিয়ামসকে শুধু টেস্টের জন্য অধিনায়ক করা হয়। সীমিত ওভারের অধিনায়ক করা হয় চামু চিবাবাকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটা তিনি খেলতে পারেননি উইলিয়ামস। সে সময় কন্যার জন্ম উপলক্ষ্যে স্ত্রীর পাশে ছিলেন।

এরপর প্রথম ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশে এসে না পৌঁছাতে পারায়। অবশেষে গতকাল খেলতে নামলেন। আর অধিনায়ক হিসেবেই নামতে হলো। কারণ, ঘোষিত অধিনায়ক চিবাবা ইনজুরিতে পড়েছেন। এই দুর্ঘটনায় উইলিয়ামসকে আবার পুরনো দায়িত্ব পালন করতে হলো।