আজ থেকে মাঠে গড়াচ্ছে চট্টগ্রামের ১ম বিভাগ ফুটবল

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবল লিগ। উদ্বোধনী খেলায় অংশ নেবে প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নেমে আসা শতদল ক্লাব ও দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা আগ্রাবাদ কমরেড ক্লাব। সর্বমোট ১০টি দল লিগে অংশ নিচ্ছে। ৪৫টি খেলার জন্য বাজেট ৮ লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্পনসর হিসেবে বাজেটের সমুদয় অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে দুটি করে ফুটবল দেওয়া হবে আয়োজক ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।