বছরের শেষ চার দিন পুঁজিবাজার বন্ধ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

ইত্তেফাক রিপোর্ট

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে এই ৪ দিন পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে। এজন্য ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার হবে ২০১৮ সালের শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব। ২৫ ডিসেম্বর বড়দিনের সাধারণ ছুটির কারণে মঙ্গলবারও পুঁজিবাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল।