দিল্লিতে সহিংস ঘটনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৪

বরিশাল অফিস

সম্প্রতি ভারতের দিল্লিতে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রতিবাদে নগরীর বাজার রোডে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদি জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।  পরে ভারতে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনাসহ সারাবিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।