শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি নির্বাচন ২০২০-২২-এ মো. সিরাজুল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. জাফর আলী সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বাধীন প্যানেলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হলেন—সহসভাপতি (ঢাকা) মো. কামরুজ্জামান, সহসভাপতি (চট্টগ্রাম) সত্যব্রত দাস চৌধুরী, সহসভাপতি (খুলনা) গৌতম মজুমদার, সহসভাপতি (রাজশাহী) মো. আব্দুস সালাম, সহসভাপতি (সিলেট), মো. উজ্জ্বল বখ্ত, সহসভাপতি (বরিশাল) মো. মনিরুল কবির, সহসভাপতি (রংপুর) মো. আবু তাহের, সহসভাপতি (ময়মনসিংহ) শাহরিয়ার মো. নাজমুল আহসান, সহসভাপতি (ফরিদপুর) সামছুদ্দীন তালুকদার, সহসভাপতি (কুমিল্লা) মো. আলেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মো. গোলাম সাকলাইন, সাংগঠনিক সম্পাদক রতীশ চন্দ্র সেন, অর্থ সম্পাদক মো. জরজিসুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহিম রাসেল। —সংবাদ বিজ্ঞপ্তি
