বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করল ওয়াশিংটন ডিসি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৭:৫০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিন্দন জানিয়ে এক ঘোষণাপত্র জারি করেন। গতকাল মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।

ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থি দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ছেন না মোদি

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে। ঘোষণায় আরো বলা হয়, ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।

ইত্তেফাক/এসি