বোমের শব্দ পেয়ে ভয় পাবেন না এমনটি হয়তো কেউ ভাবতেও পারবেন না। তবে গতমাসে সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে বাস করা সালওয়া নামের এক শিশুর ভিডিও ভাইরাল হয় যে কিনা বোমের শব্দে ভয় না পেয়ে উলটো হাসতো। আর এই বিস্ময় শিশুটি সম্প্রতি সিরিয়া ছেড়ে তুরস্কে বাবার সাথে পালিয়ে গেছেন বলে সংবাদ সংস্থা আন্দালু এজেন্সির খবরে বলা হয়েছে।
আন্দালু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি সালওয়া তার বাবা আব্দুল্লাহ মোহাম্মদের সঙ্গে তুরস্কে সঙ্গে পৌঁছান। তারা দক্ষিণ তুরস্কে রেইহানলি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গতমাসে সালওয়ার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, বিমান হামলার মধ্যেই হাসছেন এবং গেম খেলছেন তিনি। সালওয়ার বাবা আবদুল্লাহ মোহাম্মাদ তখন জানান, তিনি তার সন্তানকে বোমের শব্দে না ভয় পেয়ে হাসার জন্য শিখিয়েছেন। তিনি তার মেয়েকে ছোটবেলা থেকে বিভিন্ন হামলার শব্দ শুনিয়ে বুঝিয়েছিলেন যে এগুলো আনন্দের বিষয়।
সিরিয়া সংঘাতের ঘটনায় এই পর্যন্ত প্রায় ১০ লাখ সিরিয়ান শরনার্থী হিসেবে তুরস্কে প্রবেশ করেছে।
ইত্তেফাক/এআর
