একেক সময় একেক প্লাটফর্ম আসে। যখন রেডিও ছিল তখন রেডিওতে মানুষ নাটক শুনতেন। তারপর টেলিভিশন আসার পর রেডিওর জনপ্রিয়তা কমে গেল। এখন ওয়েব প্লাটফর্ম এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নতুন প্রযুক্তির কাছে নিজেকে সঁপে দেয়। তাল মেলায়। সামনের দিকে এগিয়ে যায়। ভিউ মানে দর্শক। তবে ভিউ যে নাটকের মান নির্ধারণ করে, এটাতে আমি বিশ্বাসী না। এখন যারা অনলাইনে নাটক দেখে তারা অধিকাংশই টিনএজার। তারা মজার নাটক দেখতে চায়। জীবনমুখী সিরিয়াস নাটক দেখতে চায় না। প্রত্যেকটা গল্প বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়।
তবে ওয়েব যদি টেলিভিশনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে সেটা কাটিয়ে উঠতে হবে। কেননা, সবকিছু হাতের মুঠোয় চলে আসছে। আর যদি টেলিভিশনের প্রতি মানুষের আগ্রহ ধরে রাখতে হয় তাহলে এমন কিছু ব্র্যান্ডিং অনুষ্ঠান করতে হবে যেগুলো দেখতে হলে টেলিভিশন খুলতে হবে।
অনলাইন প্লাটফর্ম প্রসঙ্গে
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
