শেষ ম্যাচের দলে সৌম্য

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:০০

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

আগেই বিসিবির তরফ থেকে বলা হয়েছিল, শেষ ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। গতকাল জানানো হলো সেই তৃতীয় ম্যাচের দল। দল থেকে কেউ বাদ যাননি। দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।

যদিও বলে দেওয়া হয়েছে যে, শেষ ম্যাচে মুশফিকুর রহিম খেলবেন না। কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয়েছে। শেষ ম্যাচে আবার অনিশ্চিত আছেন ইনজুরিতে পড়া শান্ত। ফলে সৌম্যের খেলে ফেলারও একটা সম্ভাবনা আছে।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড :

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।