তিতাসে জেএসসিতে জিপিএ-৫ সেরা জিয়ারকান্দি ও জিনিয়াস ক্যাডেট

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে এবারের জেএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিনিয়াস ক্যাডেট একাডেমি। দুটি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন শিক্ষার্থী।

জানা যায়, এবার জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেএসসিতে ২১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং পিইসি পরীক্ষায় ১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।

অপরদিকে জিনিয়াস ক্যাডেট একাডেমি থেকে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই বিভিন্ন গ্রেডে পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এবার উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে জেএসসিতে ৩৪৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করেছে ২৫৫৭ জন, এদের মধ্যে জিপিএ-৫ রয়েছে ২৫টি। জেডিসিতে ৭৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করেছে ৬০৭ জন, কোনো জিপিএ-৫ নেই। অপরদিকে পিইসিতে ৪০২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করেছে ৪০২০ জন, এদের মধ্যে জিপিএ-৫ রয়েছে ৯৫৯টি। এবতেদায়ীতে ৪৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, শতাভাগ পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ রয়েছে ১৪ জন।