প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন নিয়মিত মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। নিচের বহুনির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরের পাশে টিক ( ) দিয়ে কূপনটি কেটে পাঠাও আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—৪’। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়।
তাহলে আর দেরি না করে আগামী ১৮ মার্চের মধ্যে পাঠিয়ে দাও।
ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
সঠিক উত্তরের পাশে টিক ( ) চিহ্ন দাও
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
ক. ৪ নং সেক্টরে
খ. ৭ নং সেক্টরে
গ. ১০ নং সেক্টরে
ঘ. ৬ নং সেক্টরে
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী?
ক. ভাওয়াল উদ্যান
খ. সোহরাওয়র্দী উদ্যান
গ. চন্দ্রিমা উদ্যান
ঘ. রমনা উদ্যান
প্রশ্ন : তিন নেতার মাজার কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. বুয়েটে
গ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে
ঘ. ঢাকা মেডিক্যাল কলেজে
প্রশ্ন :বাংলাদেশের শিল্পাচার্য কে?
ক. সেলিম আল দীন
খ. ফররুখ আহমদ
গ. হুমায়ূন আহমেদ
ঘ. জয়নুল আবেদিন
