আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে এদিন সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হবে। তারই অংশ হিসাবে গতকাল কেন্দ্রীয় শহিদ মিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় নারী ও শিশু অধিকার সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।
