প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ(কিট) সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, এই সপ্তাহের মধ্যে এক লাখ করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ সরবরাহ করার লক্ষ্য ট্রাম্প প্রশাসন পূরণ করতে পারবেনা।
এদিকে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্যে এখন পর্যন্ত ২০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া পুরো বিশ্বে মৃতের সংখ্যা তিন হাজারেরও বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।বিবিসি।
ইত্তেফাক/এআর
