বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
খুলনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ মঙ্গলবার বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জাফর ইমাম। এ সময় জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ প্রার্থী এমপি পঞ্চানন বিশ্বাস, জাতীয় পার্টির (এরশাদ) সুনিল শুভ রায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা আবু সাঈদ। তবে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অশোক কুমার সরকার জনগণের মুখোমুখি হননি। এ সময় উপস্থিত ছিলেন সুজন এর জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল প্রমুখ।
