শেষ হলো দুই দিনের জাতীয় হ্যাকাথন

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩২

সারাদেশ থেকে নির্বাচিত প্রায় ১৫০ জন উদ্ভাবকের সমন্বয়ে ৫১টি টিম নিয়ে দেশের ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে শুরু হলো ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস’। দুই দিনব্যাপী এ হ্যাকাথনটি ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ক্যাম্পাসে উদ্বোধন করেন আইডিয়া প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। তিনি হ্যাকাথনে অংশগ্রহণকারীসহ সবাইকে স্বাগত জানান এবং এই হ্যাকাথনের পার্টনার হিসেবে পাশে থাকার জন্য ‘বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন’ ও ‘টেক মাহিন্দ্রা লিমিটেড’ কে বিশেষ ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে টেক মাহিন্দ্রা লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্লোবাল ইনোভেশনপ্রধান নিখিল মালহোত্রা। তিনি তরুণদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের আইসিটি সেক্টরের উন্নয়নে এমন যুগোপযোগী আয়োজনকে সাধুবাদ জানান।

টেক মাহিন্দ্রা লিমিটেডের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কাস্টমার রিলেশন বিভাগীয় প্রধান ও মেকারস্ ল্যাবের প্রতিনিধি আকাশ দলাস, স্টার্টনেট অ্যান্ড ক্যাম্পাস কানেক্টের প্রধান উমেশ কাদ এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ মিত্র। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা এবং প্রকল্পের পরামর্শকগণসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ।