প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারির শঙ্কায় ২৬টি ওষুধের উপাদান ও ওষুধ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। বিশ্বে ওষুধ ও ওষুধের উপাদানের অন্যতম সরবরাহকারী দেশটির এ ঘোষণায় ওষুধের ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ ওষুধগুলোর মধ্যে রয়েছে প্যারাসিটামলও। ওষুধ শিল্প মালিকরা বলছেন, করোনা ভাইরাসের মহামারি শুরু হলে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো ব্যাপক সমস্যায় পড়বে কারণ তাদের কাঁচামালের ৭০ শতাংশই আসে চীন থেকে। এদিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, ২০১৮ সালের যুক্তরাষ্ট্রের মোট ওষুধ আমদানির এক-চতুর্থাংশই এসেছে ভারত থেকে। ফলে যুক্তরাষ্ট্রও সমস্যায় পড়বে।
