মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রধান শিক্ষক মুক্তি সাহা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল কুমার সাহার বাসায় চুরির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষক মুক্তি সাহা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এর আগে বুধবার রাতে তাদের বাসা থেকে নগদ টাকাসহ ৫০ ভরি স্বর্ণ চুরি হয় বলে অভিযোগে জানা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার দুই দিন পরও শুক্রবার নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করতে পারলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামলার পর অপরাধীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে চিরুনি অভিযান শুরু করেছে।
