বকশীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩২

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জের দশানী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।